
বিনোদন ডেস্ক: ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।সোমবার (৪ মে) সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। বিশ্লেষণী পোর্টাল পিভেলু জানিয়েছে, সর্বশেষ গণনা শেষে দেখা গেছে থালাপতির দল টিভিকে ১৪৫ টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে গত ২৩ এপ্রিল ২৩৪ টি আসনে নির্বাচন হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৮টি আসনে জিততে হবে।
এনডিটিভি জানিয়েছে. থালাপতির দল টিভিকে ১০৫ টি আসনে এগিয়ে আছে। টিভিকে এ বছর প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়েছে। আর প্রথম বার বড় চমক দেখিয়েছে তারা। থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। যদিও তার দল টিভিকে মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে নির্বাচন করেনি। টিভিকে জিতলে থালাপতি বিজয় তামিলনাড়ু সরকারের নতুন মুখ্যমন্ত্রী হবে এ ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে বিজয় জানিয়েছিল। এটি তার কাছে কোনো শখের কাজ নয় বরং জনগণের সেবা করার একটি মিশন। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথম বার নির্বাচনী ময়দানে নেমে তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিজয়ের এ আকস্মিক উত্থানকে বিশ্লেষকরা তামিল রাজনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছে। ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বিজয়ের এ সাফল্যে বড় ভূমিকা রেখেছে এ মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

