বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার এডক কমিটির অনুমোদন: আহবায়ক সুনীল কুমার চৌধুরী, সদস্য সচিব পলাশ দাশ

পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া ( চট্টগ্রাম): বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট এডক কমিটির অনুমোদন দেয়া হয়। শুক্রবার (৭ আগষ্ট) সকালে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকার আর্বান সেন্টারস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি বাবু তাপস হোড় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী যৌথ সাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।

          এ কমিটিতে শিক্ষক সুনীল কুমার চৌধুরী বিএসসিকে আহবায়ক, প্রবীণ সংগঠক বাবু সুভাষ চন্দ্র নাথ, ডা: রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার দাশ, শিক্ষক অসীম কুমার দাশ, বাবু প্রসেনজিত পাল, রাজু ধর রাজ, শিক্ষক সলিল কান্তি বড়ুয়া, বাবু তুষার কান্তি বড়ুয়া ও সাংবাদিক খোকন সুশীলকে সদস্য এবং লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ দাশকে সদস্য সচিব করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *