চট্টগ্রামে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন, হত্যাকান্ডের বিচারের দাবিতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় ডেস্ক: চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন, হত্যাকান্ডের বিচারের দাবিতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর। ঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরের চকবাজার থানা এলাকার সরকারি মহসিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলি খাঁ মসজিদ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

            সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং এর পুনর্বাসনের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। বক্তারা আরও বলেছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। বক্তারা আরও অভিযোগ করেছে, সম্প্রতি লন্ডনে এনসিপি নেতা ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। প্রবাসে থাকা সংগঠনের নেতাকর্মীদের তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে তারা দাবি করেছে। ভবিষ্যতে দেশে ও বিদেশে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা।

            এ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ রিফুল ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম মহানগর এনসিপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *