বিজয় ও রাশমিকা বিয়ে: খরচ ৫০ কোটি রুপি

বিনোদন ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দুই ভিন্ন রীতিতে আয়োজিত এ রাজকীয় বিয়ের খরচের অঙ্ক নিয়ে এখন চলছে জোর আলোচনা। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভেন্যু ও আনুষঙ্গিক আয়োজনে এ তারকা দম্পতি কয়েক কোটি টাকা ব্যয় করেছে।

            ভারতীয় গণমাধ্যমের খবর, বিজয়-রাশমিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরের আরাবল্লি পর্বতঘেরা একটি বিলাসবহুল রিসর্টে। ১১৭ টি কক্ষ সংবলিত এ রিসোর্টে প্রতিটি রুমের এক রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার রুপির কাছাকাছি।

            সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র বিয়ের প্রাথমিক আয়োজন ও ভেন্যু বাবদ এখন পর্যন্ত প্রায় সাড়ে আড়াই কোটি রুপি খরচ হয়েছে। বিয়ের অনুষ্ঠান পরবর্তী সংবর্ধনা এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলো যোগ করলে এ ব্যয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে এ ধারণা করা হচ্ছে।

            এদিকে, বিজয় ও রাশমিকার বিয়ের খরচের তুলনা করা হচ্ছে বলিউডের বড় বাজেটের বিয়েগুলোর সঙ্গে। ২০১৭ সালে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির বিয়ের খরচ ছিল প্রায় ১০০ কোটি রুপি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যোধপুরের বিয়েতে ব্যয় হয়েছিল প্রায় ৭৫ কোটি। অনুরাগীদের অনুমান, রাশমিকা ও বিজয়ের বিয়ের মূল অনুষ্ঠান এবং পরবর্তী রিসেপশন মিলিয়ে মোট খরচের অঙ্ক কোটি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে ভক্ত ও বিনোদন বিশ্লেষকরা।

            ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকে বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। ভক্তদের কাছে এ জুটি ‘বিরোশ’ নামে পরিচিত। উদয়পুরের এ বিয়ের আসরে দুই পরিবারের সদস্য ছাড়া ভারতের নামী চলচ্চিত্র পরিচালক ও অভিনয় শিল্পীরা অংশ নিয়েছে। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নবদম্পতির আনুষ্ঠানিক প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানের ঘোষণার জন্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *