প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা: প্রত্যেকটা শো হাউজফুল

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরের আমেজ আর মেগা সুপারস্টার শাকিব খানের উপস্থিতি এ দুইয়ে মিলে দেশজুড়ে এখন টক অব দ্য টাউন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। মুক্তির প্রথম দিন থেকে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর মাঝে সার্ভার জটিলতা ও শো বিলম্বে প্রোডাকশন হাউসের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কিছু দর্শকদের। এ সব বিষয় ও সিনেমার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছে নির্মাতা আবু হায়াত মাহমুদ।

            ফেসবুকে চলমান বিভিন্ন নেতিবাচক আলোচনাকে ‘অপপ্রচার’ দেখছে পরিচালক। তিনি জানান, সিনেমা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ এখন আকাশচুম্বী। দর্শকদের প্রতিক্রিয়ার বিষয়ে পরিচালকের পর্যবেক্ষণ বেশ স্পষ্ট। অল্প কিছু মানুষের নেতিবাচক মন্তব্যকে বড় করে দেখার সুযোগ নেই। বিষয়টা হচ্ছে কি যে অনেকের মধ্যে আপনি হয়তো ১০ জনের সাথে কথা বলেছে, সো এখানে কিন্তু মানুষ ছিল ৮৫০। সো আপনি ৮৫০ মানুষের মতামত কিন্তু নেননি। সো আপনার কাছে ওইটা হাইলাইটেড লাগবে যখন একটা মানুষ নেগেটিভটা বলবে ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দেই। কিন্তু ওখানে আরও ৬০০ মানুষ যে অনেক তৃপ্তি নিয়ে ফিরে গেছে ঘরে সেটা কিন্তু আমরা আসলে ইয়ে করি না।

            প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে দাবি করে আবু হায়াত মাহমুদ বলেছে, আমাদের এখন একটা কমন ইয়ে হয়ে গেছে আরকি যে যেকোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পঁচাইতে পারি একটু ভালো হয়। এ গুলাকে কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে এবং আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে। সিনেমা হলের ভিড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তিনি আরও বলেন, স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকু বলবো যে গত চার পাঁচ বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকে এটা আসলে রেকর্ড ছিল আরকি।

            সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার সিজি বা কারিগরি মান নিয়ে অপপ্রচারের দিকে ইঙ্গিত করে পরিচালক বলেছে, ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরণের গ্রুপ আছে। এরকম দেখেছি আমাদের আমাদের সিজি পার্টগুলোকে ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এ যে সিজি-র অবস্থা। এগুলো তো আসলে আমরা এ যে একটা ছোড়াছুড়িগুলো আছে আমি এ অপপ্রচারটা বলছি। কেউ সিনেমা দেখে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি বললে সেটাকে তিনি সাধুবাদ জানান। সুপারস্টার শাকিব খান নিজেও সিনেমার বর্তমান অবস্থা ও জটিলতা নিরসনে সার্বক্ষণিক তদারকি করছে। শাকিব ভাই খুব পজিটিভ আছে। উনি বারবার খোঁজ নিচ্ছে যে এখানে আমরা কখন শো-টা চালু করবো এবং এখানে শো-টা চালু করার ব্যাপারে উনি নিজেও কথা বলেছে যে দর্শকরা চাচ্ছে আপনার যত দ্রুত সম্ভব এটা একটু সলভ করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *