বিশ্বজুড়ে ফেসবুক ডাউন: আইডি-মেসেঞ্জার অটো লগআউট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক হঠাৎ করে সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছে। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছে। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে ধারণা করা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

            সংবাদ মাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের কয়েক হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া করে তারা ফেসবুক চালাতে পারছে না। আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮ টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছে। তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছে।

            ডাউন ডিটেক্টর জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার ব্যাপারে রিপোর্ট করা শুরু করেছে। ইতিমধ্যে সাড়ে ৭ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছে। অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছে না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ সমৃদ্ধ বার্তা ভেসে উঠছে। ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। কী কারণে এ বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *