কিউবা হামলা করলে রক্তস্নান হবে যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট কানেল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি সত্যি কিউবায় কোনো প্রকার আগ্রাসী হামলা চালায়, রক্তস্নান ঘটবে এ হুঁশিয়ারি দিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ও ইরানের কাছ থেকে থেকে ৩০০ সামরিক ড্রোন কিনছে কিউবা।

            সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুয়ান্তানামা উপসাগরে মার্কিন সামরিক সামরিক ঘাঁটি এবং কিউবার সীমান্তবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজে হামলার জন্য কেনা হয়েছে এসব ড্রোন। এক্সিওসে এ খবর প্রকাশের পর কিউবার গোয়েন্দা সংস্থা জি২ এবং দেশটির বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। ষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকায় কিউবার যোগাযোগ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, বিচার বিষয়ক মন্ত্রী, সামরিক বাহিনীর অন্তত ৩ জন জেনারেল এবং কিউবার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আছে। সে নিষেধাজ্ঞা জারির পরের দিন এ হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল।

            সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট মিগুয়েল বলেছে, কিউবা কখনও যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি, ভবিষ্যতে এমন আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্র যদি কিউবায় আগ্রাসী হামলা চলায় তাহলে তার পরিণতি হবে অকল্পনীয় এবং রীতিমতো রক্তস্নান ঘটবে।

            ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার প্রতি চরম বিরূপ ভূমিকায় নেমেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসন। দু মাস আগে দেশটির ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার অর্থ কোনো দেশ যদি কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করে তাহলে সে দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। ভেনেজুয়েলা থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কিনত কিউবা। এ তেল ছিল দেশটির লাইফ লাইন। জ্বালানি নিষেধাজ্ঞা জারি করার আগে ভেনেজুয়েলা থেকে আসা তেলের চালান বন্ধ করে দিয়েছে ট্রাম্প। গত দু’মাস ধরে জ্বালানি সংকট চরম রূপ নিয়েছে এ কমিউনিস্ট দেশটি।

সূত্র: এএফপি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *