ইরানে সামরিক আগ্রাসনে আমেরিকা ও ইসরায়েল: ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অর্থায়নের অভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ সমালোচনা করেছে তিনি। চলতি সপ্তাহে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্রের সরকার চিকিৎসা এবং শিশু সেবা খাতে অর্থায়ন করতে পারছে না। কারণ বর্তমানে সামরিক ব্যয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছে, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। এরকম আর হয়নি। এখন (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

            সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরিফ লিখেছে, ‌ট্রাম্প গত রাতে যুদ্ধের অজুহাত দেখিয়ে মার্কিন জনগণের জন্য শিশু সেবা এবং স্বাস্থ্যসেবা প্রদানে তার অক্ষমতার কথা বলেছে। আর তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করার হুমকি দিয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্যদের হুমকি দেওয়ার জন্য নিজের দেশের মানুষের কল্যাণ বিসর্জন দেয়, সে এখনও প্রস্তর যুগে পড়ে আছে। তবে ইরান একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, চাপের মধ্যে দেশ গড়া।

            গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: আল জাজিরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *