
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছে বালেন্দ্র শাহ। গত বছর জেন জিদের নেতৃত্বে নেপাল সরকার পতনের পর এ বছরের মার্চের শুরুতে নির্বাচন হয়। এতে ভূমিধস জয় পায় বালেন্দ্রর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। শুক্রবার (২৭ মার্চ) বালেন্দ্র শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ করে। শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করে। যেখানে নেপালের ভবিষ্যতের ব্যাপারে বিভিন্ন কথা বলেছে। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র একজন র্যাপার ছিল।
এরপর তিনি রাজধানী কাঠামান্ডুর মেয়র হন। মাত্র তিন বছর মেয়র থেকে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এতে করে ক্ষিপ হয় দেশটির তরুণরা। তারা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওলির সরকারের পতন ঘটায়। নেপালের তরুণরা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং এলিট শ্রেনির শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়। যার ফলাফল দেখা যায় সর্বশেষ নির্বাচনে। যেখানে পুরোনো রাজনীতিবিদদের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে।
কে এ বালেন্দ্র শাহ: বালেন্দ্র শাহ বালে নামে বেশি পরিচিত। তিনি কাঠমান্ডুর বর্তমান মেয়র। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র্যাপার এবং গীতিকার পরিচিত ছিল। তিনি তার গানের মাধ্যমে প্রায়শ দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো তুলে ধরত। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৬১ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন।
সূত্র: বিবিসি

