
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২১ মার্চ) এ হামলা করা হয়েছে। এ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম মজুদকরণ করা হতো। এর আগে ইরানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নানতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, নানতানজে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যদ্ধ হয়। এ সময় ফোর্দো, নানতানজ ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে এক ডজনের বেশি বিশালাকৃতির বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। যেগুলো মাটির নিচে থাকা অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: টাইমস অব ইসরায়েল

