ইরানে সামরিক আগ্রাসনে আমেরিকা ও ইসরায়েল: ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য তিনি ইরানের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করল। পদত্যাগ পত্রে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের এ পরিচালক লিখেছে, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোন আসন্ন হুমকি ছিল না।

            সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে জোসেফ কেন্ট বলেছে, বিবেক বোধের তাড়নায় আমি ইরানের ওপর চলমান এ যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট, আমরা কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপে এ যুদ্ধ শুরু করেছি।

            যুদ্ধ বিষয়ক কিছু বিশেষজ্ঞ বলেছে, বর্তমান আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধ শুরু করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে আসন্ন হুমকি থাকা আবশ্যক। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগের এ খবরে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্ট ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

            গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: রয়টার্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *