
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে পরমাণু শক্তি ও সরকার পরিবর্তনের লক্ষে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে এ শোক জানিয়েছে তিনি।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিন খামেনির এ মৃত্যুকে একটি ‘‘নৃশংস হত্যাকাণ্ড’’ অভিহিত করেছে। তিনি বলেছে, এ ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘‘অবৈধ আগ্রাসন’’ আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন অভিহিত করেছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এ অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ সামরিক অভিযান প্রত্যাশিত ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুণ্ডামিসুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য এ মন্তব্য করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর রোববার তেহরানের ব্যাপক আকারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তেহরানে নতুন করে আরও বড় ধরনের হামলা শুরু হয়েছে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল-যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার প্রতিশোধে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এ সব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারে হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: এএফপি, রয়টার্স।

