ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন ৪২ বছরে: পরিবারে উদ্বেগ

বিনোদন ডেস্ক: ভারতের বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সদ্য মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এ অক্টোবরে প্রথম সন্তান আসতে যাচ্ছে ৪২ এর এ নায়িকার কোলে। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এ খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলে, এক সঙ্গে কিছুটা উদ্বেগ কাজ করছে তা জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।

            পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর থেকে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এ দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লেখেন, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

            ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এ সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারে সবাই খুব খুশি। পাশাপাশি কিছুটা চিন্তিত। সানি বলেন, এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। এক সঙ্গে সবাই খুব চিন্তায় আছে! আমরা সবাই এ দিনটার অপেক্ষায় রয়েছি।

            বিয়ে ও সন্তান নিয়ে ক্যাটরিনার ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকিকে বিয়ের প্রায় এক দশক আগে ক্যাটরিনা পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিল। তিনি বলেছিল, সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবর বেশি গুরুত্ব দিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *