
বিনোদন ডেস্ক: বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষ্যে ক্রেতাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্ন আয়োজন করেছিল আনলিমিটেড আইসক্রিম ফেস্ট। রোববার (২০ জুলাই) দেশের ৬০০ এর বেশি আউটলেটে একযোগে শুরু হয় এ বিশেষ অফার মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি তত আইসক্রিম। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এ আয়োজনে ক্রেতারা বেছে নিয়েছেন পছন্দের যে কোন ফ্লেভার।
স্বপ্ন বিশ্বাস করে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন কাস্টমারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। এ নিয়ে বিশ্ব বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষ্যে বিশাল আয়োজন। পরে আইসক্রিম প্রেমিদের জন্য ক্রেতাদের জন্য ভবিষ্যতে আরও চমকপ্রদ অফার এবং অভিজ্ঞতা নিয়ে আসতে বদ্ধপরিকর স্বপ্ন।

