ভারত পাকিস্তান যুদ্ধ: যুক্তরাষ্ট্রের কোন বিষয় নয়

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি। এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোন বিষয় নয় তা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ মন্তব্য করেছেন। শুক্রবার (৯ মে) এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল।

            মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনও বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোন যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবর কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোন ভূমিকায় যাচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

            এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি দুই দেশকে ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এ সংঘাত বন্ধ করুক। ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্য পাশে থাকব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *