
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ নাম দিলো অপারেশন সিঁদুর। পাকিস্তানের আজাদ কাশ্মির দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে দেশটির মোট ৯ টি জায়গায় হামলা চালানো হয়েছে। এ দাবি করেছে ভারতের সরকার। ভারত এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। দুদেশের হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এ অভিযানের নাম সিঁদুর: ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঁদুর শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গে যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। অপারেশন সিঁদুর নাম করণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। অপারেশন সিঁদুর নামটি পেহেলগামে হামলায় নিহতদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতে এ নামকরণ করা হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিঁদুর নামটি শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান নয়। বরং জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে। এ ছাড়া সিঁদুর শব্দটি সিন্ধু নদীর সঙ্গে সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভারতের অংশ নেয় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান: ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানে হামলা করে। পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে ভারতীয় বাহিনী এ হামলা করেছে। জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯ টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এ হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে এ দাবি করেছে ভারত। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মিরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে তা স্বীকার করেছে।

পাকিস্তানের অংশ নেয় ১২৫ যুদ্ধবিমান: ভারত আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমানবাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। পাকিস্তানের ১২৫ টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। এ সময় ভারতের ৫ টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘণ্টা ডগ ফাইট সম্মুখ লড়াই হয়। আর এ যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট অভিহিত করা হয়। দুই দেশের কোনো বিমান একে অপরের অংশে প্রবেশ করেনি। পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলের সাধারণ মানুষকে যথা সম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছেন তা জানিয়েছে পাকিস্তানের এ কর্মকর্তা।
২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগ ফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। এ সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। দুই দেশের কেউ এবার এমনটি চায়নি। কোনো দেশ তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি।
সূত্র: জিও নিউজ, বিবিসি, সিএনএন।

