বাংলাদেশে সামরিক উপস্থিতি চীনের: এ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার কথা এসেছে। এ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদন করে। অবশ্য মার্কিন প্রতিবেদন বিষয়ে এটি সত্য নয় নাকচ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (২৮ মে) চীনে প্রথম বারের মতো আমের চালান পাঠানো নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন চীনা রাষ্ট্রদূত।

            মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ও বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন। প্রতিবেদনে বাংলাদেশ ছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানের নাম এসেছে।

            বাংলাদেশ ও বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন নিয়ে চীনা রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে রাষ্ট্রদূত বলেন, এটি একটি প্রতিবেদন, যা সত্য নয়। আমাদের এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা আমাদের বন্ধুত্বের ওপর জোর দিয়ে যাচ্ছি। তিনি বলেন, চীনের সামরিক উপস্থিতি থাকার কোনো প্রয়োজন আমি দেখি না। আর এটার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমি জানি না এ প্রতিবেদনের উৎস কী। তবে আমি বলতে চাই, এটি সত্য নয়।

            গত মার্চে চীন সফর করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তার সফরের পর দেশটি থেকে কী পরিমাণ বিনিয়োগ এসেছে।  যখন কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন তখন তা এক সপ্তাহে ঘটে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *