রাশিয়ার সাথে বন্ধুত্ব বাংলাদেশ: আরও জোরদারের অঙ্গীকার

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ। মঙ্গলবার (৯ জুন) মস্কোয় দুই নেতা এক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেছে।

            পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। এ ছাড়া, দুই বন্ধু ভাবাপন্ন দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেয় তারা। বৈঠকে প্রধান মন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ আমন্ত্রণে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *