
বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ৪ আমেরিকা নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে তাদের বের করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী দল কেএনএফ সাথে যোগাযোগের অভিযোগ রয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানায়, রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ২ আমেরিকা নাগরিককে গ্রেপ্তার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএএফ) এর সন্ত্রাসীদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মিজোরামের রাজধানী আইজল থেকে এ ৪ জন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিল, এমন তথ্য সামনে এসেছে। এনডিটিভি প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। আগে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে পরিচিত ছিল। এখন কেএনএফ সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি কেএনএ।
গোপন সূত্রে জানা যায়, এ দলের ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন এমন গোয়েন্দা তথ্য ছিল। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুন এবং সারন জানানো হয়েছে। তবে বাকি দুজনের নাম জানা যায়নি। সূত্র আরও জানিয়েছে, তারা কেএনএফ এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল। নাথান বম বর্তমানে আত্মগোপনে রয়েছে। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর প্রতিষ্ঠাতা। প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনের সময় কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ জন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

