স্মার্টফোন পানির নিচে ১০ দিন সচল থাকবে রিয়েলমি সি ৭৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন জগতে ধূলা ও পানিরোধী নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি। যা ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত সচল থাকতে পারে। গাড়ি ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতে এ ফোন সহজে টিকে থাকতে সক্ষম বলে দাবি রিয়েলমি।

            স্মার্টফোন রিয়েলমি সি ৭৫ মডেলের ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতে এটি টিকে থাকতে পারে। এ স্মার্টফোন ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি ৭৫ কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এমন কি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম আবহাওয়া অবস্থাতে ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।

            এ স্মার্টফোন দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি ৭৫। ১২৮ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র‌্যাম যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *