বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার: কিনে নিয়েছে টরটাইজ মিডিয়া

বিশেষ খবর ডেস্ক: বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে গেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের মালিক প্রতিষ্ঠান দ্য স্কট ট্রাস্ট বিশ্বের প্রাচীন এ সাপ্তাহিক পত্রিকাটির বিক্রির তথ্য নিশ্চিত করেছে। দ্য স্কট ট্রাস্টের মালিকানাতে প্রকাশিত হয় দ্য অবজারভার। ১৭৯১ সাল থেকে শুরু করে গত ২৩৩ বছর ধরে প্রত্যেক রোববার নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এ সাপ্তাহিক পত্রিকা। গার্ডিয়ান মিডিয়া গ্রুপের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি বাণিজ্যিক চুক্তিতে রাজি হয়েছে টরটাইজ। তারা পত্রিকাটির মুদ্রণ ও বিতরণ উভয় পরিষেবার পাশাপাশি গার্ডিয়ানের মাধ্যমে বিপণনের জন্য অর্থ দেবে।

            ব্রিটেনের গার্ডিয়ান মিডিয়া গ্রুপের (জিএমজি) মালিক দ্য স্কট ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, প্রতি রোববার প্রকাশিত বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি করে দেওয়া হয়েছে। দেশটির আরেক গণমাধ্যম প্রতিষ্ঠান টরটাইজ মিডিয়া দ্য অবজারভারকে কিনে নিয়েছে। তবে কত টাকায় বিশ্বের প্রাচীন এ সাপ্তাহিক বিক্রি হয়েছে। সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

            মার্কিন বার্তা সংস্থা এপি বলেছে, চুক্তি অনুযায়ী টরটাইজ মিডিয়ার ৯ শতাংশ শেয়ার পাবে দ্য স্কট ট্রাস্ট। আড়াই কোটি পাউন্ড বিনিয়োগের অংশ হিসাবে টরটাইজ মিডিয়াকে ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দ্য স্কট ট্রাস্ট। এ অর্থের বেশিরভাগ দ্য অবজারভারের নিজস্ব ডিজিটাল সংস্করণ প্রতিষ্ঠায় ব্যয় করা হবে।

            ১৭৯১ সালে দ্য অবজারভারের যাত্রা শুরু হওয়ার পর সাপ্তাহিক এ পত্রিকাটি ১৯৯৩ সালে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়। ব্রিটিশ গণমাধ্যমের ইতিহাসে উদারপন্থী মূল্যবোধ ধারণ করে গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। যুক্তরাজ্যের সংবাদপত্র লন্ডন টাইমসের সাবেক সম্পাদক ও বিবিসির সাবেক সংবাদ পরিচালক জেমস হার্ডিং ও লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যাথিউ বারজুন ২০১৯ সালে যৌথভাবে গণমাধ্যম কোম্পানি টরটাইজ মিডিয়া চালু করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *