রাশিয়ায় ব্রিকস সম্মেলন: যোগ দেয় জাতিসংঘের মহাসচিব গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট ব্রিকসের ষোড়শ সম্মেলন অয়োজন করা হয়। এ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার তাকে বহনকারী বিমানটি কাজানে অবতরণ করেছে তা জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

            সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসাচিবের উপ মুখপাত্র ফারহান হক। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক বসবাস করে ব্রিকস জোটভুক্ত দেশগুলোতে। তাই জাতিসংঘের কাছে এ জোটের সম্মেলন স্বাভাবিক কারণে খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এ সম্মেলনে জোটের সব সদস্যের সরকার প্রধানরা এসেছেন এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ রয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে মহাসচিব সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

            গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে উপস্থিত থাকতে নিমন্ত্রণ জানানো হয়েছিল আন্তোনিও গুতেরেসকে। কিন্তু সে সম্মেলনে যাননি তিনি। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, মহাসচিব এর আগে অনেকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। কোনো বিশেষ রাষ্ট্রের প্রতি পক্ষপাতিত্বের কারণে তিনি ব্রিকস সম্মেলনে যাননি। বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের অবস্থান আরও একবার পরিষ্কার করার সুযোগ আরও একবার এনে দিয়েছে এ সম্মেলন। আমরা এভাবে ব্যাপারটি বিবেচনা করছি।

            ২০০৯ সালে গঠিত ব্রিকস জোটের সদস্য রাষ্ট্রের সংখ্যা মোট ১১ টি। রাষ্ট্রগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। প্রথম ৫ টি রাষ্ট্রের নামের অধ্যাক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে এ জোটের।

সূত্র: আরটি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *