অনিল কাপুর ফিরিয়ে দিলেন ১০ কোটির বিজ্ঞাপনের কাজ

বিনোদন ডেস্ক: বলিউডের শক্তিশালী অভিনেতা অনিল কাপুর ১০ কোটির বিজ্ঞাপন ছাড়লেন। সম্প্রতি এক পানমশালা ও গুটখার বিজ্ঞাপনের অফার পেয়েছিলেন তিনি। যার পারিশ্রমিক ছিল ১০ কোটি। কিন্তু বিজ্ঞাপনের বিষয় শোনা মাত্র অফার নাকচ করলেন মিস্টার ইন্ডিয়া। ফিল্মি পার্টিতে গেলে অনিল মোটে ড্রিঙ্ক করেন না। অনিলের রুটিন মাপা। নিয়মিত জিমে যান। শরীরের প্রতি যত্ন নেন। সে অনিল কীভাবে পানমশালার বিজ্ঞাপন করবেন। অনুরাগীদের কথা ভেবে লোভনীয় সে প্রস্তাব ফিরিয়ে দিলেন।

            অভিনেতা কোম্পানিকে স্পষ্ট জানিয়েছেন, তিনি এমন কোন পণ্যের প্রচার করবেন না, যা যুব সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। শুধুমাত্র অর্থ উপার্জনের তাগিদে এমন কোন পণ্যের বিজ্ঞাপন করতে চান না তিনি। যা জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। স্বাস্থ্যের দিক থেকে নিজেকে ঝকঝকে রেখেছেন অনিল। তাকে দেখে কেউ বলবে না, অভিনেতার বয়স ৬৮। নিজে ধূমপান, পানমশালা থেকে দূরে রয়েছেন।

            এর আগে পানমশালার বিজ্ঞাপন করায় কটাক্ষের মুখে পড়েছিলেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খান। তাদের পথে হাঁটলেন না অনিল কাপুর। তবে শুধু অনিল নন। এর আগে পানমশালা বিজ্ঞাপন করতে অস্বীকার করেছেন কার্তিক। শোনা গেছে, এ বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা। কিন্তু কার্তিক স্পষ্ট সংস্থাকে জানিয়েছেন। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। তাই কোনভাবে এ বিজ্ঞাপন তিনি করবেন না। সঙ্গে নিজের ইমেজের কথা ভেবে বিজ্ঞাপন থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *