
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে তীর্থযাত্রায় অংশ নেওয়া একদল সন্ন্যাসীর ওপর অতর্কিতে এ ট্রাক উঠে যাওয়ায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৮ জনবৌদ্ধ সন্ন্যাসী।
দেশটির সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুকদাহান প্রদেশের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখের কাছের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল সন্ন্যাসীরা। স্থানীয় সময় বেলা ১১ টা ৫৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ট্রাক এ সন্ন্যাসীদের চাপা দেয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ন্যাসীরা উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করেছিল এবং দুর্ঘটনার সময় তারা মুকদাহানের না সি নুয়ান বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছেছিল।
বিজ্ঞাপনকর্তৃপক্ষ বলছে, পিকআপ ট্রাকের চাপায় পাঁচ সন্ন্যাসী দুর্ঘটনাস্থলে মারা গেছে। এ ছাড়া অন্য ৩ জন মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ দুর্ঘটনায় ১৮ জন সন্ন্যাসী আহত হয়েছ। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে তা জানিয়েছে দেশটির পুলিশ। এ মর্মান্তিক ঘটনার আগে ৩৪ জন সন্ন্যাসীর এ দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোমে সকালের খাবার গ্রহণ করে। এরপর মুকদাহানের দন তান জেলার দিকে পুনরায় পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করে তারা।
দেশটির পুলিশ বলেছে, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ ট্রাক। ১১ বছর বয়সী এক কিশোর সেটি চালাচ্ছিল। শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন এ কিশোর তার পরিবারের কাউকে না জানিয়ে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল। পুলিশের কর্মকর্তারা বলেছে, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায় এবং তাদের বেশির ভাগকে আঘাত করে। যে কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য এ কিশোরকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: ব্যাংকক পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।

