
আন্তর্জাতিক ডেস্ক: ভারতেন নতুন সেনাপ্রধান দায়িত্ব নিল জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার এ পদে নিয়োগ প্রাপ্তির মাধ্যমে ভারতের ৩১ তম সেনাপ্রধান পূর্বসূরী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিভিন্ন ও বৈচিত্রমময় অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জেনারেল ধীরাজ শেঠের। ৪০ বছরের সামরিক ক্যারিয়ারে যে সব দায়িত্ব তিনি পালন করেছে, সে সবের মধ্যে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্টকে নেতৃত্ব প্রদান, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয় ব্রিগেডকে নেতৃত্ব প্রদান এবং জম্মু-কাশ্মিরের সন্ত্রাস দমনকারী বাহিনীর শীর্ষ কমান্ডার দায়িত্বপালন কয়েকটি উল্লেখযোগ্য উদাহারণ। সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত। সদ্য বিদায়ী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান পদে থাকার সময় উপ-সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছে।
জেনারেল শেঠ এমন একটা সময় ভারতীয় বাহিনীর ১৩ লক্ষ জওয়ানকে নেত্বত্ব দেবে, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বদলে যাচ্ছে যুদ্ধের প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ভারতীয় বিমান বাহিনীতে ১ জুলাই থেকে বড় বদল আসছে। নতুন সহ-বিমান বাহিনী প্রধান হচ্ছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এ পদে ছিল এয়ার মার্শাল নাগেশ কাপুর। নতুন সহ-সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবে। রদবদল করা হয়েছে সেনার কমান্ড স্তরে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ নিযুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের দায়িত্ব পাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’ এর কমান্ডিং কর্মকর্তা দায়িত্ব নিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এ পদে ছিল লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।
সূত্র: দ্য হিন্দু

