
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের ১২৫ বছরের ইতিহাসে এক নারী কর্মকর্তাকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (১৩ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে দেশটি। সামরিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার অংশ লেফটেনেন্ট জেনারেল সুসান কোয়লিকে সেনা প্রধান করা হয়। আগামী জুলাইয়ে সে দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে সেনাবাহিনীর জয়েন্ট ক্যাপাবিলিটিসের প্রধানের দায়িত্ব পালন করছে।
বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে আছে লেফটেনেন্ট জেনারেল সিমন স্টুয়ার্ট। তিনি ২০২২ সালের জুলাইয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা হন। সুসান কোয়লি চার দশকের বেশি সময় ধরে সেনাবাহিনীতে আছে। এ সময় গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্ব পালন করেছে। এছাড়া আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেছে।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে বলেছে, জুলাই থেকে, অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পাব।
সূত্র: আলজাজিরা

