ইরানে সামরিক আগ্রাসনে আমেরিকা ও ইসরায়েল: হরমুজ প্রণালিতে টোল ইরানি রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজ ও ট্যাংকার থেকে টোল নেওয়া হবে ইরানি মুদ্রা রিয়ালে। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন।

            সংস্থাটি বলেছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল হিসেবে ইরানি রিয়াল নেওয়ার কথা বলা হয়েছে। যদিও এর আগে গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছিল, ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান দিয়ে টোল আদায় করা হবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এ সিদ্ধান্তের বিষয়টি ভারতের মুম্বাইস্থ ইরানি কনস্যুলেট জেনারেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে।

            গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: আলজাজিরা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *