
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন যদি তেহরানের রেড লাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে এ সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ সতর্কবার্তা দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে জানানো হয়েছে। চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে এ অঞ্চলে বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এ অঞ্চলের সীমানার বাইরে হবে। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে। যাতে আগামী কয়েক বছর এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। আমেরিকার আঞ্চলিক অংশীদারদের জানা উচিত, এ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি। পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিল। কিন্তু এখন থেকে সে সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: এএফপি।

