যুক্তরাষ্ট্রে ৫০ টি অঙ্গরাজ্যের ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ: প্রায় ৮০ লাখ মানুষের অংশগ্রহন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় রাস্তায় নামছে সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করে। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ নামে একটি বিক্ষোভের আয়োজন করা হয়। এতে দেশটির ৫০ টি অঙ্গরাজ্যের কয়েক লাখ মানুষ অংশ নেন। এরআগে গত বছরের অক্টোবরে ‘নো কিংস’ আন্দোলন হয়। সে আন্দোলনের তুলনা্য় এবার ১০ লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছে।

            ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নো কিংস বিক্ষোভ শুরু হয়। তিনি মূলত বিচার বিভাগ ও প্রশাসনের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। যা সাধারণত করে থাকে একজন রাজা। কিন্তু মার্কিনিরা নো কিংস আন্দোলনের মাধ্যমে বার্তা দেয় তাদের দেশে কোনো রাজার জায়গা নেই। অর্থাৎ ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করে তারা। এছাড়া গণহারে প্রবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, গর্ভপাত নিষিদ্ধ করা এবং পরিবেশ নীতি নিয়ে ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।

সূত্র: এএফপি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *