
আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার রাতে সংবাদ মাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়। এর মধ্যে একটি মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে আপনা আপনি ভূপাতিত হয়। আরেকটি মিসাইল লক্ষ্য করে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। এ মিসাইলটিতে প্রতিরক্ষা মিসাইল হিট করেছিল কি না সেটি স্পষ্ট নয়। দুটি মিসাইলের একটি ঘাঁটি পর্যন্ত পৌঁছায়নি এ জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
দিয়েগো গার্সিয়া নামের এ ঘাঁটি ইরান থেকে ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচির ভাষ্য অনুযায়ী, ইরানের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ হলো ২ হাজার কিলোমিটার। ইরান কীভাবে ৪ হাজার কিলোমিটার দূরের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।
ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুর তথ্য অনুযায়ী ইরানের বেশিরভাগ মিসাইল স্বল্প পাল্লার এবং মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল। যে গুলো যথাক্রমে ১ হাজার কিলোমিটার থেকে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমানে ‘অ্যাডভান্সড স্টেজে’ আছে। অর্থাৎ এগুলোর দূরত্ব বেড়েছে।
দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত। একটি একটি কৌশলগত ঘাঁটি কাজ করে। সেখানে যুক্তরাষ্ট্র বোমারু, পারমাণবিক সাবমেরিন এবং গাইডেড মিসাইল বিধ্বংসী রাখে।
গত ২৮ ফেব্রুয়ারী ইসরায়েল ও আমেরিকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানে ব্যাপক আকারে যৌথ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ সামরিক অভিযান শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। পারমাণবিক স্থাপনা ধংস, ক্ষেপনাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেয়া, দেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষে সামরিকে আগ্রাসন শুরু করে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এ যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীল আশঙ্কা তৈরি হয়েছে। এ হামলার প্রতিশোধে ইরান অপারেশন ট্রু প্রমিজ-৪ শুরু করে ইতোমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ২৭ টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

