ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়া: রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে বলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে এ মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের শিশু-কিশোর সন্তানদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেছেন তিনি। রাজধানী মস্কোর বাইরে সেইন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় আয়োজিত সে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুতিন।

            এ সময় পুতিন বলেন, তোমাদের বাবা-মা এবং আরও যে সব স্বজন এখন যুদ্ধে আছেন, তাদের জন্য তোমাদের গর্ব করা উচিত। কারণ রাশিয়ার জনগণ সব সময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে। আমরা প্রায় সময়ে ঈশ্বরকে ‘ত্রাণকর্তা’ নামে ডাকি। কারণ তিনি আমাদের সবাইকে রক্ষা করেন। আমাদের যোদ্ধারা অনেকটা তেমন। কারণ তারা সার্বক্ষণিকভাবে ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী আমাদের পিতৃভূমি এবং এখানকার জনগণকে রক্ষা করার মিশনে আছে। ইউক্রেনে আমরা যা করছি তা একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে। এ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ঈশ্বর। আর আমাদের যোদ্ধারা সেখানে ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে।

            ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এ সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সে প্রচেষ্টার মধ্যে ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছে জেলেনস্কি।

সূত্র: আরটি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *