বান্দরবানে জেলা এনসিপি বিবৃতি: শরিফ ওসমান হাদী মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ, বীর বাহাদুর ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি

বিশেষ খবর ডেস্ক: বান্দরবানে জেলা এনসিপি বিবৃতি দিয়ে শরিফ ওসমান হাদী মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করে। এনসিপি বিবৃতিতে আরো বলা হয়, নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও জেলার সকল সংশ্লিষ্ট নেতাকর্মীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ বিবৃতিতে জেলার সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জাতীয় নাগরিক পার্টি আহ্বান জানাচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক তৌকির স্বাক্ষরিত এক প্রেস বিবৃতি এ সব বিষয় জানানো হয়েছে।

            প্রেস বিবৃতি বলা হয়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলিতে আহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এ ঘটনায় বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ঘটনার পরপর দেশত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছে। ‎এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের ন্যায় বান্দরবানেও ছাত্রসমাজ ও সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তবে এ দিন রাতে কতিপয় বিক্ষুব্ধ জনতা দ্বারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্তফ্যাসিস্ট বীর বাহাদুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আগুন দিয়ে ত্রাস সৃষ্টি অতীতের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নিদর্শন হিসাবে দেশবাসী অবগত। অতীতে নিজ কর্মিদের দ্বারা জ্বালাও পোড়াও করে দেশের সম্পদ ধ্বংস করার অতীত উদাহরণ আছে। কিন্তু এ ধরনের আগুন সন্ত্রাস জাতীয় নাগরিক পার্টি সমর্থন করে না। এ ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি উদ্বেগ প্রকাশ করছে।

                ‎জাতীয় নাগরিক পার্টি মনে করে, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও শক্তিগুলোর বিরুদ্ধে পরিকল্পিত টার্গেটেড সহিংসতার সূচনা। কারণ এ ঘটনার প্রেক্ষাপটে আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে, কার্যক্রম নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরসহ জেলার নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিকভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যা আগামী জাতীয় নির্বাচনে বান্দরবানের জনসাধারণের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। ‎এমতাবস্থায় জাতীয় নাগরিক পার্টি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরসহ জেলার সকল সংশ্লিষ্ট নেতাকর্মীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাদের যেকোনো ধরনের পুনর্গঠন, উসকানি ও নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে।

                ‎একই সঙ্গে এনসিপি দলের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো পক্ষ যেন অতি উৎসাহী হয়ে সহিংসতা, মব কর্মকাণ্ড বা নাশকতার মাধ্যমে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এবং এর সুযোগ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা সফল না হয়। ‎জাতীয় নাগরিক পার্টি এ সময়ে জেলার সর্বস্তরের জনগণের প্রতি ধৈর্য, সংযম ও রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে প্রতিবাদ ও মতপ্রকাশের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব, আমরা এ বিশ্বাসে দৃঢ়। ‎পাশাপাশি বান্দরবানের সার্বিক শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জেলার সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপক্ষে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জাতীয় নাগরিক পার্টি আহ্বান জানাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *