
বিশেষ খবর ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার। আর নারীদের ক্ষমতায়ন করে উন্নয়নে অগ্রসর হতে হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, যার স্থান থেকে ক্ষমতায়ন বাস্তবায়ন করা দরকার। নারীদের উদ্যোক্তা হিসেবে অগ্রাধিকার দিতে হবে। পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্টে মোট বরাদ্দের ৪০ শতাংশ ব্যয় করা হবে। পার্বত্য অঞ্চলের ২০০ টি স্কুল আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইবিএ এর ক্যাম্পাস পার্বত্য চট্টগ্রামে স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মহব্বত উল্লাহ। যিনি পার্বত্য অঞ্চলের জন্য উপযোগী উন্নত ফসলের জাত। টেকসই ভূমি ব্যবহার, বৃষ্টির পানি সংগ্রহ এবং সমন্বিত কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, কৃষিভিত্তিক জীবিকা, মানসম্মত শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ উন্নয়ন ভাবনা নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা হয়।

