মালয়েশিয়া সফরে যাচ্ছেন এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

বিশেষ খবর ডেস্ক: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। তিন দিনের এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

            সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে। যেখানে ৩০০ বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও প্রবাসীরা উপস্থিত থাকবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে এ আশা করা হচ্ছে।

            আয়োজকদের মতে সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং রাষ্ট্রগঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে সফরকে ঘিরে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।

            এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের সফর প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আরেক সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, এ সফর থেকে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *