রবার্ট প্রেভোস্ট নতুন পোপ: মার্কিন নাগরিক এ বার পোপ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন পোপ নির্বাচিত হয়ে পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম বারের মতো একজন মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

            ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে যে ১৩৩ জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচন করেছেন। প্রায় ৭০ মিনিট পর, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ লিও চতুর্দশ। নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি, ঐতিহ্যবাহী লাতিন ভাষায় ‘হাবেমুস পাপাম’ (আমাদের পোপ পেয়েছি) উচ্চারণের মাধ্যমে। সে সময় হাজার মানুষ উপস্থিত ছিলেন সেন্ট পিটার্স স্কয়ারে।

            একজন মিশনারি হিসেবে ৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্টের জন্ম শিকাগোতে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে। মাত্র ২০২৩ সালে তাকে কার্ডিনাল ঘোষণা করা হয়। তিনি প্রচার রমাধ্যমে খুব কম সাক্ষাৎকার দিয়েছেন এবং জনসম্মুখে তেমন কথা বলেন না।

            গত মাসে দীর্ঘ ১২ বছর পর মারা যান পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ। তার আমলে ক্যাথলিক চার্চে আধুনিকতা ও খোলামেলা আলোচনার ধারার সূচনা হয়। ফ্রান্সিস নারী ধর্মযাজকতা ও এলজিবিটি ক্যাথলিকদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কের সুযোগ দেন, যা ঐতিহ্যবাদীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *