কাশ্মিরে সশস্ত্র হামলা: অভিযুক্ত দুই বিদ্রোহীর বাড়ি ধ্বংস করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে দুই বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং আসিফ শেখ নামে এ দুজন লস্কর-ই-তৈয়বার সদস্য। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মিরে আলাদা বিস্ফোরণ ঘটিয়ে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। আদিল হুসেইন সেখানকার অনন্তনাগ বিভাগের স্থানীয় বাসিন্দা। পেহেলগামে যে হামলা হয়েছে সেখানে তিনি সরাসরি জড়িত ছিলেন এ দাবি করছে ভারত। অপরদিকে আসিফ শেখ এ হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এ দাবি তাদের।

            পুলিশ জানায়, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের খোঁজ দিতে পুলিশ ইতিমধ্যে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। এ দুইজনের মধ্যে একজনের নাম মুসা ওরফে সুলেমান। অপর জনের নাম আলী ভাই ওরফে তালহা ভাই। তারা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য এ দাবি ভারতীয় পুলিশের।

            গত ২২ এপ্রিল ভয়াবহ সশস্ত্র হামলায় সেখানে ২৬ জন নিহত হন। এ হামলার প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অনন্তনাগ পুলিশ তিনজনের স্কেচ প্রকাশ করেছে। যারমধ্যে একটি আদিল হুসেইনের এ ধারণা করা হচ্ছে। পেহেলগামে যে ২৬ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ২৫ জন ভারতীয়। অপর জন নেপালি নাগরিক। বৈসারান নামের এ তৃণভূমি অঞ্চলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হিমালয়ের অপূর্ব দৃশ্যের পাশাপাশি সেখানে থাকা পাইন বাগানের সৌন্দয্য উপভোগ করা যায়।

সূত্র: এনডিটিভি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *