ঢালিউড বিগ বাজেটের ছবি: অভিনয় করতে প্রযোজকের সাথে প্রেম করে নায়িকারা

বিনোদন ডেস্ক: ঢালিউড বিগ বাজেটের ছবিতে অভিনয় করতে প্রযোজকের সাথে প্রেম প্রেম করে নায়িকারা। নানা কারণে আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলে ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী তার নতুন ছবি কথাসহ ঈদ সালামীর বিষয়ে কথা বলেছেন।

            সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, সালামী অনেক পেয়েছি, ১ লাখ টাকার বান্ডিল ছাড়া ইদ সালামি নেই না। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফটে পায় পরিবার থেকে বন্ধুদের থেকে। ঈদে পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয়। তার কথায়, ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দের থাক, পছন্দের মানুষ আমাকে গিফট করে। মানুষ আসলে সবাই যে জন্মগতভাবে অনেক প্রভাবশালী হবে টাকা পয়সা থাকবে। বাংলাদেশে অনেক সুন্দরী মানুষ রয়েছে। তবে নায়ক নায়িকা ও আর্টিস্টরা কয়জন হতে পার তাদের আলাদা কিছু গুণ রয়েছে।

            নতুন ছবির কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন। মিষ্টির ভাষ্য, কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে। আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যে কোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলে নায়িকারা দেখা যায় যে এ প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

            ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, পুরো বিষয়টি আদতে গুজব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *