রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ: প্রতি মাসে প্রায় ৫০ হাজার সেনা হারাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। গত ৬ মাস ধরে এমন ঘটছে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২২ সালের ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় ১ লাখ সেনা পালিয়েছে এক বিবৃতিতে উল্লেখ করেছে রুশ মন্ত্রণালয়।

            মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যে ৫১ হাজার ৯৬০ সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তার আগের মাস ডিসেম্বরে এ সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০ হাজার ৮০৫ জন। তবে প্রতিমাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সে তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। প্রতি মাসে গড়ে ৩০ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনা ঘটছে নিয়মিত। সেনা বাহিনীতে নিয়োগ আরও বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলেনস্কির ওপর চাপ ছিল পাশ্চিমা বিশ্বের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এ ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সে আহ্বান প্রত্যাখ্যান না করলে সরাসরি তাতে সায় দেননি।

            সে সময় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়ে বড় সংকট হলো সমরাস্ত্রের অভাব।

            ২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী যা এখন চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন। প্রায় তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন এ চার প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব কিয়েভ যদি ক্রিমিয়া এ চার প্রদেশকে রুশ ভূখণ্ড স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিয়ানের সমাপ্তি ঘোষণা করা হবে।

সূত্র: আরটি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *