সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং দেশ ত্যাগের নিষেধাজ্ঞা: এ নিষেধাজ্ঞায় স্ত্রী মেহ্লা প্রু ও ৩ সন্তান

বিশেষ খবর ডেস্ক: জাতীয় সংসদ বান্দরবান ৩০০ আসনের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ও তার স্ত্রী মেহ্লা প্রু মারমা, সন্তান উসিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন। আওয়ামী লীগের গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন বীর বাহাদুর উশৈ সিং।

            এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

            দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত বীর বাহাদুর উ শৈ সিং বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কয়েক কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট উ শৈ সিং ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এজন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *