বডি বিল্ডার সোহেল জীবনসঙ্গী: আয়রন গার্ল শাহনাজ পারভীন শিমু

বিনোদন ডেস্ক: এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমানে ‘বডি বিল্ডার’ পরিচিতি পাওয়া ৫৫ বছর বয়সে সোহেল তাজ আবারও বসলেন বিয়ের পিঁড়িতে। এ যাত্রায় জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নিজের ফিটনেস সেন্টারের প্রশিক্ষক আয়রন গার্ল শাহনাজ পারভীন শিমুকে। কনে ঠাকুরগাঁওয়ের মেয়ে শাহনাজ পারভীন শিমু, ‘আয়রন গার্ল’ হিসেবে তিনি পরিচিত। রবিবার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে সোহেল তাজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে আংটি বদল করেন তিনি। এ সময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরিয়ে দেন সোহেল তাজ। পেছনে ছিল বাগদান সংবলিত একটি পোস্টার, যা সাজানো ছিল রঙিন বেলুন দিয়ে। অতিথিরা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

            কনে শাহনাজ পারভীন শিমু, মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। সোহলে তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারে প্রশিক্ষক কাজের সুবাদে দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে।

            বাগদানের অনুষ্ঠানে উপস্থিত সোহেলের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার বলেন, আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতি, বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন। এটি হবে সোহেল তাজের দ্বিতীয় বিয়ে। তার আগের স্ত্রীর নাম কনকা করিম।

            সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আওয়ামী লীগের আমলে কিছুদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন মতান্তরে ৫৫ বছর বয়সী সোহেল তাজ। এখন তিনি সামাজিক ব্যাধি ও স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *