চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল: মুক্তির আগে সিনেমায় বড় চমক

বিনোদন ডেস্ক: প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার সিনেমা ‘চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল’ এর পোস্টার মুক্তি পেল। বিশালাকার এ পোস্টারে চারজন পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টোটা, অনির্বাণ, শান্তনু এবং ইন্দ্রজিৎকে। কলকাতার সল্ট লেক সিটি সেন্টারে শহরের সবচেয়ে বড় মুভি পোস্টের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটা রায় চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী, পরিচালক প্রতিম ডি গুপ্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। আয়োজিত অনুষ্ঠান ঘিরে তারকা সমাগম এবং ভক্তদের উন্মাদনা ছিল চোখে পরার মতো। চালচিত্র দ্য ফ্রেম ফাটাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের একটি দলের গল্প, যার নেতৃত্বে কণিষ্কের ভূমিকায় টোটা।

            পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, এটা একেবারে আজকের এ আয়োজন একটি নতুন এবং উদ্ভাবনী উপায়। ২০ ডিসেম্বর আমাদের ছবি সিনেমা হলে আসছে। সবাই বলতে চায় আমাদের কাছে সবচেয়ে বড় ফিল্ম আছে, সবচেয়ে বড় গান আছে, আমাদের ছবিতে অনেক নতুন চমক আছে কিন্তু আমরা সবচেয়ে বড় পোস্টার দিয়ে প্রচার শুরু করছি। প্রযোজক জানান যে তিনি ভাল মানের গল্পকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটেল হলে আরেকটি ভিন্ন ঘরানার থ্রিলার ফিল্ম যা ২০ শে ডিসেম্বর মুক্তি পাবে। অভিনেতা এবং কলাকুশলীরা এ প্রকল্পে তাদের সবটুকু দিয়েছেন।

            এ ছবিটি অভিনয় করেছে টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, মো. জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু এবং ইন্দ্রজিৎ বোস। এ ছবিটি সমন্বিত একটি বৃহদায়তন কাস্ট নিয়ে তৈরি। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *