ইরানকে নিয়ে ভুল গণনা করেছে ইসরায়েল: খামেনি বলেন ঠিক করে দেব

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগ্রাসী ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথম বারের মতো কথা বলেছেন। তিনি হুমকির সুরে বলেছেন, ইরানকে নিয়ে ভুল গণনা করেছে ইসরায়েল। যা তারা ঠিক করে দেবেন। এর মাধ্যমে মূলত ইসরায়েলের ওপর পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী তেহরানসহ ইরানের তিনটি জায়গায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের একাধিক সামরিক ও মিসাইল ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা।

            খামেনি বলেছেন, ইসরায়েলের এ হামলাকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। আবার অতিরঞ্জিতও করা যাবে না। দুইদিন আগে ইহুদিবাদী সরকারের (ইসরায়েল) করা অপরাধকে হালকা ভাবে নেওয়া যাবে না। আবার অতিরঞ্জিত করা যাবে না। তারা ইরানকে চেনে না এবং তারা এখনো সঠিকভাবে ইরানের সক্ষমতা, ইচ্ছা শক্তিকে বুঝতে পারেনি। তাদের আমাদের তা বোঝাতে হবে। ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যদি ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। এছাড়া মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

            দখলদার ইসরায়েল বলেছে, ইরানে তাদের বিমান বাহিনী নির্ভূল এবং সীমিত হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানে হামলা চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করেছেন।

            পাল্টা হামলা চালাবে ইরান: এদিকে এ হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তা জানিয়েছে তেহরান। দেশটির আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে সরকারি একটি সূত্র। পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে তা জানিয়েছেন তিনি।

            গত ১ অক্টোবর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং চৌকস বিপ্লবী গার্ডের কমান্ডার আব্বাস নিলফোরোসানকে হত্যার জবাব দিতে এসব মিসাইল ছোড়ে তেহরান। এতে লক্ষ্য করা হয় আগ্রাসী ইসরায়েলের বিমান ঘাঁটি। ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এ ভূখণ্ডকে অধিকৃত ফিলিস্তিনের অংশ হিসেবে অভিহিত করে থাকে ইরান।

সূত্র: বিবিসি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *