মিস আমেরিকা ২০২৪: জিতলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা মার্শ

বিনোদন ডেস্ক: মিস আমেরিকা ২০২৪ খেতাব জিতেছেন মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা। তার নাম ম্যাডিসন মার্শ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে জিতলেন তিনি। আর সেখানে সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এ সেকেন্ড লেফটেন্যান্ট। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একই সঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। এর আগে মিস কলোরাডো ২০২৩ এর বিজয়ী প্রথম সক্রিয় কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হয়ে এ খেতাব পেয়েছিলেন মার্শ। এদিকে এ সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রেউক্স।

            সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেউক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট। ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসনকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

            প্রশ্নোত্তর পর্বের সময়, ম্যাডিসনকে মিস আমেরিকা তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নতুন এ মিস আমেরিকা তার সামরিক পরিচয়কে ‘আবেগের সঙ্গে শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান। আবেগতাড়িত মার্শ ২০১৮ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর কথা বলেন।

            খেতাব জয়ের পর মার্শ বলেন, আপনি চাইলে যেকোন কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনার সীমা নয় এবং আপনি কেবল আপনাকে থামাতে পারেন।

            গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন মার্শ। তিনি ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি স্নাতক হন। তার এ খেতাব জয়ের পর মার্কিন বিমান বাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, আমাদের নিজের এয়ারম্যান দ্বিতীয় লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সবেমাত্র মিস আমেরিকা ২০২৪ মুকুট জিতেছেন! মার্শ প্রথম সক্রিয় কর্তব্যরত সেনা সদস্য যিনি এ শিরোপা জিতেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *