বলিউড সিনেমার গানের বাজেট ৯০ কোটি

বিনোদন ডেস্ক: দক্ষিণী জনপ্রিয় তারকা রাম চরণের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউড সেনসেশন কিয়ারা আদভানি। জানা গেছে, এ ছবির নাম ‘গেম চেঞ্জার’। পর্দা কাঁপানোর আগে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে ছবিটি। ভারতীয় গণমাধ্যমের দাবি, এ সিনেমায় পাঁচটি গান থাকছে। আর সেই পাঁচ গানের পেছনে ব্যয় করা হবে ৯০ কোটি রুপি! যা একটি পুরো সিনেমা নির্মাণের খরচ বলা যায়। নির্মাতা চাইছেন, গানের সঙ্গে চোখ ধাঁধানো উপস্থাপনা দর্শকের সামনে হাজির করতে। যার কারণে এ বিশাল বাজেট।

            শোনা যাচ্ছে, গেম চেঞ্জার’র গান তৈরি করছেন থামান এস। বিশাল আয়োজনের প্রজেক্ট, তাই ক্যারিয়ারের সেরা সুর-সংগীতের চেষ্টায় ডুবে আছেন তিনি। গানগুলোর কোরিওগ্রাফি করবেন জনি মাস্টার ও প্রভু দেবা। তবে বাজেট সংক্রান্ত খবরটি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোন অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি।

            গত বছর রাম চরণকে দেখা গেছে দুটি সিনেমায়। এর মধ্যে ‘আরআরআর’ বক্স অফিসে যেমন রেকর্ড গড়েছে, তেমনি গানের জন্য অস্কার জিতে ইতিহাস তৈরি করেছে দক্ষিণী সিনেমায়। বর্তমানে পুরোদমে ‘গেম চেঞ্জার’ নিয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *