স্বপ্নের বাড়ি ১১৪ টাকায় ইতালি দেশে: কিনলে আছে বিশেষ সুবিধা

 

বিনোদন ডেস্ক: স্বপ্নের বাড়ি ১১৪ টাকায় ক্রয় করা যায় ইতালি দেশের সান্ট’এলিয়া আপিয়ানিসি শহরে। ইতালিতে মাত্র ১ ইউরোতে, মানে ১১৪ টাকায় কিনতে পারবেন আস্ত বাড়ি। শুনে অবাক লাগলে এমন এক অফার চলছে ইতালির সান্ট’এলিয়া আপিয়ানিসি নামের মনোমুগ্ধকর শহরে। এসব বাড়ি কিনতে গেলে আপনাকে একটা শর্ত মানতে হবে। যেমন যা যা বাধ্যতামূলক খরচপাতি করতে হয়। এক্ষেত্রে সে সব করতে হবে। বাড়ি কেনার খরচ ১১৪ টাকা হলে আরও কিছু লুকানো খরচ রয়েছে।

            জানা যায়, ইতালির স্থানীয় প্রশাসন কিছু স্লিপি টাউনের রিঅ্যাওকেনিং প্রজেক্ট নিয়েছে। এর আওতায় ইটালির মোলিজে অঞ্চলে এ রকম আটটি বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেগুলির প্রত্যেকটির দাম মাত্র ১১৪ টাকা। ইতালির সান্ট’এলিয়া আপিয়ানিসি’র এ বাড়ি কিনতে ডিপোজিট মানি হিসেবে দিতে হবে ৫০০০ ইউরো। মানে ৪,৪০৩ পাউন্ড বা ৫,৩৩০ ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ লাখ ৬৮ হাজার টাকা। ইতালির মতো দেশে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণের জন্য এ টাকা ডিপোজিট কম বলা যায়।

            মূলত উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতালির নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আসলে দীর্ঘদিন ধরে বড় শহরগুলিতে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ইতালির বিভিন্ন জনপদ ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। সে কারণে মানুষকে গ্রামে ফেরাতে এমন সব অফার দিচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *