আসামে কোমল পানীয় পেপসিকো কারখানা: বিনিয়োগ ১ হাজার কোটি টাকা ও ৪৫০ টির বেশি কর্মসংস্থান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কারখানা করছে আন্তর্জাতিক কোমল পানীয় পেপসি উৎপাদনকারী কোম্পানি পেপসিকো। প্রায় ৭৭০ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৪ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকায় (৯ কোটি ৩০ লাখ ডলার) বিনিয়োগ করবে পেপসিকো। খুব শিগগির শুরু হবে কারখানা নির্মাণের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

            মুখ্যমন্ত্রী জানান, কারখানাটির কাজ সম্পূর্ণ হলে ৪৫০ টির বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে আসামে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পেপসিকোর সঙ্গে যোগাযোগ করেছিল আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

            ইসরায়েলি কোম্পানি সোডাস্ট্রিম কিনে নিলো পেপসিকো: কোমল পানীয় হিসেবে পরিচিত পেপসি এবার নতুন আঙ্গিকে তাদের ব্যবসা ঢেলে সাজাচ্ছে। নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে ইসরায়েলি কোম্পানি সোডাস্ট্রিম কিনে নিয়েছে পেপসিকো। ইসরায়েলি এ কোম্পানিটি হলো সোডাস্ট্রিম। এ প্রতিষ্ঠানের বর্তমান মালিককে ৩২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এটি কিনে নেয় পেপসিকো৷

            ১৯৮৯ সালে ভারতের বাজারে প্রবেশের পর এ প্রথম দেশটিতে কারখানা নির্মাণ করতে চলেছে পেপসিকো। এদিকে ভারতের অভ্যন্তরীণ বাজারে বাড়ছে কোকা-কোলা পেপসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়ের চাহিদা। গত বছর দেশটিতে বিদেশি ব্র্যান্ডের কোমল পানীয়ের চাহিদা ১৪ শতাংশ বেড়েছে তা এক জরিপে জানা গেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *