
জাতীয় ডেস্ক: চট্টগ্রামের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেল ৩টা থেকে লালদীঘি ময়দানের মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে দাবিতে এ সমাবেশ করা হয়। এ সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সমাবেশকে সফল করতে জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কয়েক দিন ধরে চালানো হয় প্রচার প্রচারণা। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরু হওয়ার আগে লোকারণ্য হয়ে উঠে লালদীঘি মাঠ। ভরে উঠে ও আশেপাশের এলাকা। এ সমাবেশের সুবিধার জন্য মাঠের বাইরে জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান। এ ছাড়া বক্তব্য দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

