‎বান্দরবানে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার: ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বান্দরবান জেলায়

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার করা হয়। বুহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়াম হলে এ সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি উপস্থিত ছিল ‎বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসুচি সফল করতে লিড দায়িত্ব পালন করে ট্রাস্ট ব্যাংক। এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসক অফিস প্রঙ্গন থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। এ র‌্যালীতে সরকারী ও বেসরকারী ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

            সেমিনারে ‎প্রধান অতিথি বলেছে, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ও সব লেনদেন ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ নিয়েছে ‎বাংলাদেশ ব্যাংক। লেনদেন হবে ক্যাশলেস সমৃদ্ধ হবে বাংলাদেশ। এ ক্ষেত্রে নগদ টাকা বহনে ঝুকি থাকবে না। ক্যাশলেস লেনদেন ডাকাতি, ছিনতাই ও জাল টাকা ব্যবহার থাকবে না। সব লেনদেন হবে ঝুকিমুক্ত। ‎প্রধান অতিথি আরও বলেছে, সারাদেশের সাথে কক্সবাজার ও বান্দরবান পর্যটন উন্নয়নে ক্যাশলেস লেনদেন আওতায় রাখতে হবে। আগামী ঈদে গুরু কেনার সময় ক্যাশলেস লেনদেন করলে জাল টাকা ও নগদ টাকা বহনে কোন সমস্যা থাকবে না। প্রতি বছর টাকা ছাপানো, নিরাপদে ক্যাশ টাকা ব্যাংকে পাঠানো ও লেনদেন কারতে ‎২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস লেনদেন অনেক খরচ কমাবে। প্রতিবেশী ভারতে ‎৬৫ শতাংশ ক্যাশলেস লেনদেন করা হয়।

‎‎                এ সেমিনারে সভাপতিত্ব করে ‎বাংলাদেশ ব্যাংক পিএসডি-১, প্রধান কার্যালয়ের পরিচালক আ ন ম মঈনুল কবীর। বিশেষ অতিথি উপস্থিত ছিল ‎বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: মকবুল হোসেন, ট্রাস্ট ব্যাংক উপব্যকস্থাপনা পরিচালক মো: কামাল হোসেন সরকার, জেলা প্রশাসক প্রতিনিধি, ‎পুলিশ সুপার প্রতিনিধি এডিশনাল এসপি ও ‎ইউএনও মারুফা সুলতানা হীরামনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *