ঠেলার নাম বাবাজি, তাইএখন হ্যাঁ ভোটে রাজি: চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াত আমির ডা.শফিক

পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): আগামী সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই দলীয় প্রার্থীর পক্ষে একটা ভোট দিবেন। পাশাপাশি হ্যাঁ ভোট দিবেন। কারন হ্যাঁ মানে হচ্ছে আজাদী আর না মানে হচ্ছে গোলামী। দেশের ১৮ কোটি মানুষ হ্যাঁ ভোট দেয়ার পক্ষে। একটি দল এত দিন না ভোটের পক্ষে ছিলো। এখন পরিস্থিতি তাদের হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। কারন ঠেলার নাম হচ্ছে বাবাজি। তিনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশ হবে দূর্নীতি মুক্ত ও ঋণ খেলাপী মুক্ত একটি দেশ। ২৪ এর গনঅভ্যুত্থানের পর দেশ আজ ফ্যাসিষ্ট মুক্ত। দেশ পরিচালনা করবে যুবকরা। সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ সিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।এ দিন দুপুর ২ টায় লোহাগাড়া বারআউলিয়া কলেজের মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন ডা. শফিকুর রহমান। কলেজ পরিচালন পর্ষদ সভাপতি অধ্যাপক মো. শফিক তাঁকে ফুল দিয়ে বরন করেন।

            ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোন দিন আবুসাইদের রক্তের বেইমানি করতে পারবে না। আমরা যুবকদের বেকার ভাতা নই, আমরা করতে চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। ৫ আগষ্ট পট পরিবর্তনের পর দেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে তা কারা করেছে এ দেশের মানুষ জানে। ফ্যামিলি কার্ড করা হচ্ছে আরেক চাঁদাবাজি করার জন্য।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বলেন, আমি আর জিয়াউর রহমান মিলে বিএনপি গঠন করেছি। উদ্দেশ্য ছিল একটি সৎ ও দূর্নীতি মুক্ত দল গঠন করে দেশ পরিচালনা করা। কিন্তু বিএনপি এখন চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী এগারো দলীয় জোটের পক্ষে মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। যাতে দেশ দূর্নীতি মুক্ত হতে পারে।

            জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম সামশুল ইসলাম বলেন, বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ভোট দিন। জামায়াত যদি সরকার গঠন করে তাহলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে।

            সভা শেষে ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের এলডিপি, এনসিপি, খেলাফত মজলিশের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এ সময় জামায়াতের বিভিন্ন জেলার আমির ও অঙ্গ সংগঠনের নেতা, এলডিপি, খেলাফত মজলিশ, এনসিপি ও লোহাগাড়া জন্মাষ্ঠমি পরিষদের সভাপতি পলাশ দাশ বক্তব্য রাখেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *