টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ও ভারতের গ্রুপে বাংলাদেশ

খেলা ডেস্ক: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ গ্রুপে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতে জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এ মেগা ইভেন্ট শুরু হবে। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৩ টি। গ্রুপ ‘এ’ দলের বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লে খুব বেশি চিন্তিত নয় বিসিবি।

            স্বাগতিক ইংল্যান্ডের মাটিতে খেলতে দেখা যাবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে। তীব্র লড়াইয়ের মাধ্যমে বাছাইয়ের বাধা পেরিয়ে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এটি বিশ্বজুড়ে নারী ক্রিকেটের শক্তি ও প্রসারের প্রমাণ রাখে। ইউরোপ মহাদেশের দলগুলোর জন্য এটি একটি ঐতিহাসিক টুর্নামেন্টে হতে যাচ্ছে। অংশগ্রহণকারী এক-তৃতীয়াংশ দল ইউরোপিয়ান। এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান। এ গ্রুপে আরও আছে নেদারল্যান্ডস। অন্যদিকে, শিরোপাধারী নিউজিল্যান্ডের সঙ্গে দুই নম্বর গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

            ১২ জুন দশম নারী টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই।

            বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান ও ২৫ জুন ভারতকে মোকাবিলা করবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

            নারী টি-২০ বিশ্বকাপের গ্রুপ: গ্রুপ এক: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ড। গ্রুপ দুই: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

            গ্রুপ পর্বে বাংলাদেশ দলের ম্যাচগুলোর সূচি (বাংলাদেশ সময় অনুসারে): রোববার, ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন, বিকাল ৩ টা ৩০ মিনিট। বুধবার, ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি, বিকাল ৩ টা ৩০ মিনিট। শনিবার, ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান, রোজ বোল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। বৃহস্পতিবার, ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত, ওল্ড ট্র্যাফোর্ড, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। রোববার, ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস, বিকাল ৩ টা ৩০ মিনিট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *